
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার দুপুর ১২টার পর রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারেক রহমান তাঁর শ্রদ্ধা জানান।
তারেক রহমান প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এরপর তাঁরা সেখানে দোয়া ও মোনাজাত করেন।
এর আগে বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা শপথ নেয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত রাতে সপরিবার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।