বঙ্গভবন থেকে বের হচ্ছে সাবেক রাষ্ট্রপতির গাড়ি। আজ রোববার দুপুরে
বঙ্গভবন থেকে বের হচ্ছে সাবেক রাষ্ট্রপতির গাড়ি। আজ রোববার দুপুরে

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। আজ রোববার বেলা ২টা ২৫ মিনিটে সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে মো. সাহাবুদ্দিনের বাসা। গতকাল শনিবার দেখা গেছে, বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হয়েছে। পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন।