ফুটবল বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে প্রথম আলো ডটকম আয়োজন করেছে ‘সুপার ষ্টার ফুটবল জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতা।
এই ওয়েবসাইটে ফুটবল জিনিয়াসদের জন্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রয়েছে সুপার ষ্টার ব্র্যান্ডের নানা প্রযুক্তি ও লাইফস্টাইল গ্যাজেট জেতার সুযোগ। কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি ম্যাচে থাকছে একক বিজয়ীর জন্য বিশেষ পুরস্কার আর সেমিফাইনাল ও ফাইনালে থাকছে মেগা গিফট কম্বো।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে একজন করে বিজয়ী সুযোগ পাবেন সুপার ষ্টারের ব্লুটুথ লাইট, স্মার্ট ওয়াই-ফাই লাইট, এলইডি লাইট, এক্সটেনশন সকেট, মসকুইটো ব্যাট কিংবা স্টর্মি ফ্যানের মতো আকর্ষণীয় পুরস্কার।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণ করে তিনজন সৌভাগ্যবান মেগা বিজয়ী পাবেন সুপার ষ্টারের দারুণ সব গিফট কম্বো। প্রথম মেগা বিজয়ী পাবেন সুপার ষ্টারের ডায়মন্ড সিলিং ফ্যান, এলইডি লাইট ও এক্সেসরিজ কম্বো। দ্বিতীয় মেগা বিজয়ী পাবেন রিচার্জেবল ফ্যান ও এলইডি লাইট কম্বো এবং তৃতীয় মেগা বিজয়ী পাবেন মসকুইটো ব্যাট, এক্সটেনশন সকেট ও এলইডি লাইট কম্বো।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলি
১. অংশগ্রহণকারীকে তাঁর পুরো নাম, সচল মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন/লগইন করতে হবে।
২. একজন প্রতিযোগী কেবল একটি অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করে কুইজে অংশ নিতে পারবেন।
৩. কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক সঠিক উত্তরদাতা বিজয়ী নির্বাচিত হবেন।
৪. বিজয়ীদের সঙ্গে রেজিস্ট্রেশনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর বা ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
৫. পুরস্কার গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি প্রদর্শন করতে হবে।
৬. বিজয়ীদের সঙ্গে যোগাযোগের পর তিন দিনের মধ্যে সাড়া না পেলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
৭. কুইজ ও বিজয়ী নির্বাচনসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
৮. কুইজ চলবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে এবং কুইজে অংশ নিতে ভিজিট করুন।