
গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি ‘এএইচজেড’ ও রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিটে’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী, বিশেষ করে যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ ও প্রিমিয়াম ডিজিটাল সুবিধার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা।
গত বুধবার ঢাকায় আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএইচজেডের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এম এইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ এবং রবি আজিয়াটা লিমিটেডের হেড অব রবি মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, কাস্টমার ভ্যালু সলিউশনসের পরিচালক মানিক লাল দাস ও কমার্শিয়াল পার্টনারশিপের সহযোগী পরিচালক মো. সানজিদ হোসেন।
এই যৌথ উদ্যোগের আওতায় রবি এলিট গ্রাহকেরা পাবেন এক্সক্লুসিভ শিক্ষা সুবিধা, বিশেষায়িত স্টুডেন্ট কনসালটেন্সি সেবা এবং বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজ ও কার্যকর করতে এএইচজেডের পক্ষ থেকে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সাপোর্ট।
অনুষ্ঠানে এএইচজেডের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, ‘এএইচজেডের আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক দক্ষতা এবং রবির নেটওয়ার্ককে একত্রিত করে আমরা এলিট সদস্যদের জন্য বিদেশে পড়াশোনার স্বপ্নকে আরও সহজ, আকর্ষণীয় ও বাস্তবসম্মত করতে চাই।’