মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেকারত্ব ও মানবিক দিক বিবেচনায় ব্যাটারিচালিত রিকশা মহানগরীর বাইরে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে, চালকরা বেকার হবেন না। তিনি আরও বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঢাকার যানজট নিয়ন্ত্রণে কাজ করছে, যা আগামী কয়েক মাসে দৃশ্যমান পরিবর্তন আনবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বুয়েটের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তির সুফল ইতিমধ্যে জনগণ পাচ্ছে। স্বয়ংক্রিয় মামলায় ট্রাফিক সচেতনতাও বেড়েছে।