শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

গ্যাস–সংকটের গুরুত্ব অনুভব করে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে দুই প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছেন। এটি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রথম আলোকে বলেছেন, উদ্ভূত জ্বালানি সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত পড়ুন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যক্রম’–সংক্রান্ত একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। এদিকে প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠন। বিস্তারিত পড়ুন...
জেনেভায় ফ্রান্সের জাতিসংঘ মিশন গত শনিবার লিখেছে, যুক্তরাষ্ট্র আর ‘মানবাধিকারের আলোকবর্তিকা’ নেই এবং তারা (আন্তর্জাতিক অঙ্গন থেকে) বিচ্ছিন্ন হয়ে উত্তর কোরিয়া, নিকারাগুয়া, মালি ও রাশিয়ার সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছে। বিস্তারিত পড়ুন...
২০২৬ বিশ্বকাপ নিয়ে সমালোচনার তীব্র জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এই জবাবের পর পাল্টা প্রতিক্রিয়াও শুনতে হয়েছে ফিফা সভাপতিকে। একটি মানবাধিকার সংস্থার পরিচালক তাঁকে বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য আখ্যা দিয়েছেন। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যাতেও বহু বছর ধরে তাঁর অবস্থান ছিল সবার ওপরে। তবে সেই জায়গায় এবার নতুন নাম—চিত্রনায়িকা পরীমনি। বিস্তারিত পড়ুন...