অবৈধভাবে ভিওআইপি পরিচালনার অভিযোগে প্রচুর সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফয়েজুল্লাহ রিয়াদ (২৬), মোকলেছুর রহমান (৩৬) ও সাইফুল ইসলাম (২৫)।
অভিযানের সময় ১ হাজার ৮৭৯টি সিমকার্ড, ৩২ পোর্টের চারটি ভিওআইপি সেট, এন্টেনাসহ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করা হয়।