রাজধানীর মিরপুর এলাকা থেকে পৃথক অভিযানে গত মঙ্গলবার রাতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে একটি রিভলবার, তিনটি চাপাতি ও ২৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে সেনপাড়া, পর্বতা রূপায়ন প্যালেসের সামনে থেকে রুবেল ও মাসুম বিল্লাহ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৫টি ককটেল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।এদিকে মিরপুর এলাকা থেকে ইতালিতে তৈরি রিভলবারসহ কবির নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।