ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) সনদে সই করেছে বাংলাদেশ। গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বাংলাদেশের পক্ষে সনদে সই করেন। তিনি পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।এখন পর্যন্ত ৮৫টি তেল উৎপাদক ও ভোক্তা দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই সনদে সই করল। এতে বিশ্বে জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে বলে আইইএফ আশা প্রকাশ করেছে।