আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর জরুরি বৈঠক ডাকা হয়েছে কাল শুক্রবার। ওই দিন সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।সূত্র জানায়, এ সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিরোধী দলের আন্দোলন কর্মসূচি মোকাবিলার কৌশল, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে জনমত গঠন বিষয়ে আলোচনা হবে।