আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা বানান প্রতিযোগিতা আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রতিযোগিতায় ইউল্যাবের ১০২ জন শিক্ষার্থী অংশ নেন। বিজয়ী দলের সদস্য ফয়সাল মোহাম্মাদ, শাবনাম রহমান ও শাহজালাল নোমান পুরস্কার গ্রহণ করেন। ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্যকেন্দ্রে গত মঙ্গলবার দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যকেন্দ্রের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমরান রহমান। বিজ্ঞপ্তি।