রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালধসে আবদুল মান্নান (২৬) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।উত্তরা থানার পুলিশ কর্মকর্তা শাহীনুর রহমান প্রথম আলোকে জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি পুরোনো ভবন ভাঙার কাজ চলছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ দেয়াল ধসে পড়লে শ্রমিক মান্নান ও আমজাদ আলী (৩০) চাপা পড়েন। এতে মান্নান ঘটনাস্থলে মারা যান। আহত আমজাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।