এখন শুধুই অপেক্ষা...

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খারাপ হচ্ছে অগ্নিদগ্ধ গৃহবধূ আফরিন সুলতানার অবস্থা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।গতকাল সোমবার চিকিৎসকেরা বলেছেন, অবস্থা এতটাই খারাপ, এখন শুধুই অপেক্ষা...।গত বৃহস্পতিবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন গৃহবধূ আফরিন সুলতানা (২৫)। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তাঁর স্বামী মাহাবুবুল আলম।যৌতুক না পেয়ে আফরিনের স্বামী ও শ্বশুর-শাশুড়ি এ কাজ করেছেন অভিযোগ এনে অগ্নিদগ্ধ ওই গৃহবধূর বাবা বংশাল থানায় মামলা করেছেন। আফরিনের স্বামী মাহাবুবুল ও শ্বশুর আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।