কর্মক্ষেত্রে পৃথক দুর্ঘটনায় গতকাল সোমবার রাজধানীতে দুজন শ্রমজীবীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজধানীর মিরপুরের রূপনগরের রেনেটা ভবনের লিফট ছিঁড়ে লিফট অপারেটর ফারুক (৪০) নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আর ওয়ারী থানাধীন টিকাটুলীতে পানির ভূগর্ভের সংরক্ষণাগার পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মারা গেছেন মনিরুল ইসলাম (২০)। এ ছাড়া কদমতলীর মমিনবাগে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ফিরোজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।