বেসরকারি সংগঠন কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেছেন, ২০০৬ সালের সংশোধিত শ্রম আইনে শ্রমিক হিসেবে কৃষিশ্রমিকদের স্বীকৃতি দিতে হবে। এ জন্য একটি কমিশন গঠন করে আইন সংশোধন করার দাবি জানান তিনি।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মজীবী নারী আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। কৃষিশ্রমিকের স্বীকৃতি ও পূর্ণাঙ্গ কৃষি শ্রম আইন তৈরির জন্য কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এতে বক্তব্য দেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, পরিচালক মাহমুদা ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি।