কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটে গরু নিয়ে আসা হচ্ছে।

বৃষ্টিতে পানি জমেছে রাজধানীর হাজারীবাগ হাটে।
কাদাপানি মেখে দাঁড়িয়ে আছে গরু।
একটি গরুকে পানি পান করানো হচ্ছে
রাজধানীর বিভিন্ন হাটে গরু নিয়ে আসা হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকার খেলার মাঠ থেকে তোলা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রলারে করে রাজধানীতে গরু নিয়ে আসা হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট থেকে তোলা।
লাফিয়ে নামছে একটি গরু
আয়েশ করে বসে আছে মোটাসোটা গরুটি
বৃষ্টিতে কাদাপানিতে ভরে গেছে কোরবানির হাটগুলো। ছবিটি রাজধানীর শাজাহানপুর হাট থেকে তোলা।