দেশে জনসংখ্যা বৃদ্ধি কমাতে আগে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইদানীং বিষয়টি প্রাধান্য পাচ্ছে না। এ জন্য গণমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে নতুন চিন্তাভাবনা দরকার।গতকাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরে গণমাধ্যমকর্মীদের জন্য অবহিতকরণ কর্মশালায় আলোচকেরা এ কথা বলেন। মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার ও এইচআইভি/এইডস বিষয়ে গণমাধ্যমকর্মীদের ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।আলোচনায়অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাখাওয়াত আলী খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, অধিদপ্তরের মোহাম্মদ আবদুল কাইয়ূম, গণেশ চন্দ্র, জাফর আহমদ হাকিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহ এহসান হাবীব।