আপিল বিভাগের বিচারক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিজ্ঞপ্তি।