প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিলের সম্মেলনে যোগ দিতে ১৮ জুন লন্ডন যাচ্ছেন। বিচার প্রশাসনে গতিশীল ভূমিকার জন্য সম্মেলনে প্রধান বিচারপতিকে আন্তর্জাতিক জুরিস্ট অ্যাওয়ার্ড-২০১১ দেওয়া হবে।আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিলের সভাপতি অদিস সি আগারওয়ালের আমন্ত্রণে প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এ সম্মেলনে অংশ নিচ্ছেন।এ ছাড়া প্রধান বিচারপতি সম্মেলনে ২১ জুন দুটি অধিবেশনে সভাপতিত্ব করবেন। ওই দিন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী একটি প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।