জেএমবির চার জঙ্গি চার দিনের রিমান্ডে

নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গ্রেপ্তার হওয়া চার সদস্যকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরা হলেন, আশরাফুজ্জামান, এস এম আবদুল গণি , আবু হুরাইয়া বিন আমান ওরফে শামস ও মোহাম্মদ শাহনেওয়াজ আল মারুফ।ঢাকার মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, দীর্ঘদিন জঙ্গি তৎপরতায় জড়িত আসামিরা জেএমবির দাওয়াতি শাখার সদস্য। তাঁদের সহযোগীদের গ্রেপ্তার ও অবস্থান সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।