টার্কিশ হোপ স্কুলে বিজয় দিবস উদ্যাপন

ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল (আইটিএইচএস) মিলনায়তনে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয় দিবসের আবহে সাজানো হয় পুরো স্কুলের প্রাঙ্গণ।     

এ সময় দুই ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দলীয় নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি বিশেষ নাটক পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাহারা খাতুন। তিনি বলেন, ‘একটি ইংরেজি মাধ্যম স্কুলের এমন আয়োজনে আমি সত্যিই মুগ্ধ।’

এ সময় উপস্থিত ছিলেন আইটিএইচএসের চেয়ারম্যান বেদরেতিন সুয়াতা, উপাধ্যক্ষ ইভাজ কোকা, বালিকা বিভাগের প্রধান ইদ্রিস কোকেন, বালক বিভাগের প্রধান যুবেইর বায়রামসহ অনেকে।