রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী কর্মচারী রূপচান (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ সন্তানের জননী রূপচান রোকেয়া হলের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।