টিকাটুলীতে ভুয়া সেনাসদস্য আটক

টিকাটুলী এলাকা থেকে গতকাল রোববার বিকেলে আমিনুল ইসলাম (৪০) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র্যা ব।
র্যা ব-৩-এর কোম্পানি কমান্ডার মেজর কামরান কবির উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে গতকল বিকেল সাড়ে চারটার দিকে টিকাটুলীর র্যা ব-৩-এর কার্যালয়সংলগ্ন এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি টি-শার্ট, একটি সোয়েটার ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রে জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদা উল্লেখ করা ছিল।