ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল বুধবার ডিআরইউতে অনুষ্ঠিত হয়েছে। এতে মাহমুদুর রহমান সভাপতি ও মোস্তফা হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।এর আগে শামীম সিদ্দিকী সহসভাপতি, হারুন আল রশীদ যুগ্ম সাধারণ সম্পাদক ও ফজলুল হক কোষাধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকালের নির্বাচনে বিজয়ী সাত সদস্য হলেন জাহিদ নেওয়াজ খান, লুৎফা শাহানা, আবুল কাশেম, ফসিহ উদ্দিন মাহতাব, ফেরদৌস মোবারক, রাশেদ আলী ও এস এম আবু সাঈদ।নির্বাচনে মোট ৩৪৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ২৮৬টি। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্বে ছিলেন মো. তাজউদ্দিন মোল্লা।