ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী এলাকায় জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যনির্বাহী সংসদের এ সভায় আগামী বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নগর ১৪ দলের পরবর্তী সভা এবং ২৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সরকারের ঘোষিত দরিদ্রদের সহায়তায় প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার কার্ড বিতরণের কর্মসূচি সফল করার সিদ্ধান্তও নেওয়া হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে গতকালের সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।