দুর্নীতি দূর করতে...

ভূমি নিবন্ধন অফিসের দুর্নীতি দূর করতে দলিল লেখকদের সহযোগিতা চেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতি আয়োজিত সমাবেশে তিনি এ সহযোগিতা চান।সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে ওই সমাবেশে দলিল লেখকদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, নজরুল ইসলাম, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক মুন্সী নজরুল ইসলাম প্রমুখ।