দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফ্রেশ সিমেন্টের বিশেষ শহীদ মিনার

রাজধানীর মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে আজ সোমবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত


অমর একুশে উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিশেষ ধরনের শহীদ মিনার তৈরি করেছে ফ্রেশ সিমেন্ট। সোমবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে শহীদ মিনারটি উদ্বোধন করা হয়।

শহীদ মিনার উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন ও কথাসাহিত্যিক আনিসুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশেষ এই শহীদ মিনারে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের কিছু অংশ খোদাই করা আছে।

কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এবং অন্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।