
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স ভিনসেন্ট দীপ বাড়ৈ (২৭) দুরারোগ্য উইলসন ডিজিজে আক্রান্ত। তিনি এখন বিএসএমএমইউতে চিকিৎসাধীন। তাঁর লিভার এক-তৃতীয়াংশ অকার্যকর হয়ে পড়েছে জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, দীপের চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা লাগবে।
দীপের পরিবারের সদস্যদের পক্ষে এই ব্যয়ভার বহন করা অসম্ভব। পরিবারের সদস্যরা তাঁদের সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন। এই অবস্থায় দীপের চিকিৎসায় সমাজের সচ্ছল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা : সুমিতা বাড়ৈ, হিসাব নম্বর ৩৪০২২৫৩২, সোনালী ব্যাংক লিমিটেড, বরইছড়ি শাখা, রাঙামাটি। যোগাযোগ: ০১৭৯৩২৮৫৯২২ (দীপের মা)। বিজ্ঞপ্তি