পবার মানববন্ধন

নগরে ধুলাদূষণ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি

ধুলাদূষণ বন্ধ করতে সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শনিবার নগরে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান।সকালে নগর ভবনের সামনে নগরে ধুলাদূষণের প্রতিবাদে মানববন্ধন করে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা বলেন, ধুলাদূষণ প্রকট আকার ধারণ করেছে। এতে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এ থেকে পরিত্রাণ চায়। কর্মসূচিতে আয়োজক পবার চেয়ারম্যান আবু নাসের খান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ, পবার সহসম্পাদক সাগিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।