নতুন পূর্ণাঙ্গ সদস্যদের অভিষেক, পরিচিত উপলক্ষে অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে পল্লীমা সংসদ
নতুন পূর্ণাঙ্গ সদস্যদের অভিষেক, পরিচিত উপলক্ষে অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে পল্লীমা সংসদ

পল্লীমা সংসদের নতুন সদস্যদের পরিচিতি

নতুন পূর্ণাঙ্গ সদস্যদের অভিষেক, পরিচিত উপলক্ষে অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে পল্লীমা সংসদ। নতুন করে ৮৯ জন পূর্ণাঙ্গ সদস্য হয়েছেন এ সংসদে। রাজধানীর খিলগাঁওয়ে পল্লীমা সংসদের সম্মেলনকক্ষে আজ শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পল্লীমা সংসদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আসাদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের সাবেক সভাপতি ও আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান।

পল্লীমা সংসদের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো. এরশাদ মনসুর নতুন সদস্যদের উদ্দেশে বলেন, এ সংসদের শুরুটা হয় তরুণদের হাত ধরে। এই সময়ে তরুণদের সামাজিক ও মানবিক কাজে আরও এগিয়ে আসতে হবে। কারণ, তাঁরাই হবেন পল্লীমা সংসদের ভবিষ্যৎ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক আউয়াল কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।