পুলিশ আসায় পালাল ডাকাতেরা

পুলিশ এগিয়ে আসায় ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে রডবোঝাই একটি ট্রাক। গত রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর মিরপুর সড়কে গণভবনের সামনে এ ঘটনা ঘটে।চালক বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ট্রাকে ১৩ টন রড নিয়ে তিনি মোহাম্মদপুরে যাচ্ছিলেন। আসাদগেট পার হওয়ার পর অপর ট্রাক থেকে ১০-১৫ জন ডাকাত তাঁর ট্রাকে উঠে পড়ে। তিনি পাশের দরজা দিয়ে নেমে দৌড়ে গণভবনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পুলিশ এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।