প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল বিয়াম মিলনায়তনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ‘প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ বাস্তবায়ন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সঞ্চালনায় সভায় দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার ও কবি কাজী রোজী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।