প্রতি শুক্রবার জাদুঘর থেকে লালবাগ বিআরটিসির মিনিবাস

আজ থেকে প্রতি শুক্রবার জাতীয় জাদুঘর থেকে লালবাগ কেল্লা পর্যন্ত বিআরটিসির মিনিবাস চলবে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পর্যটকদের সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দুই ঘণ্টা পরপর মিনিবাস যাওয়া-আসা করবে। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।