ঢাকার গুলশানে দূতাবাস তৈরির জন্য কাতার দূতাবাসকে জমি দেওয়া হয়েছে। এর বিনিময়ে কাতারের রাজধানী দোহারের কূটনৈতিক এলাকায় দূতাবাস তৈরির জন্য বাংলাদেশকে জমি দেওয়া হবে।গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জমির ইজারা দলিলে স্বাক্ষর করেন গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন এবং বাংলাদেশে কাতার দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল রহমান ওয়াই আল-মুল্লা।কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন-১৯৬১ অনুযায়ী সরকার এক হাজার এক টাকায় কাতারকে ২৫ দশমিক ৩৬ কাঠার জমিটি দিয়েছে। তথ্য বিবরণী ও বাসস।