প্রধানমন্ত্রীর কাছে জেএসডির স্মারকলিপি পেশ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল সোমবার দলটি সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপি দেওয়ার আগে বিভিন্ন জেলায় দলটি সমাবেশ করে। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এক বিবৃতিতে বলেন, স্মারকলিপি প্রদানে সাধারণ মানুষের সাড়ায় প্রমাণিত হয়েছে, দেশের মানুষ জোট-মহাজোটের রাজনীতি গ্রহণ করছে না। রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান অপরিহার্য হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি।