প্রাতর্ভ্রমণকারীদের বৃষ্টিছাউনি

রাজধানীর রমনা পার্কে প্রাতর্ভ্রমণকারীদের সুবিধার্থে ১৪ লাখ টাকা ব্যয়ে নতুন বৃষ্টিছাউনি তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর। এতে পার্কে যাওয়া লোকজন আকস্মিক ঝড়-বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ছাউনিতে আশ্রয় নিতে পারবে। গত বৃহস্পতিবার ছাউনির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ উপলক্ষে রমনা উষা চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন প্রমুখ। বিজ্ঞপ্তি।