রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বর্তমানে গণপূর্ত অধিদপ্তর পরিচালনা করছে। আগের পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছে যাঁরা আগামী ৩১ মে-পরবর্তী সময়ের জন্য ভাড়া নিতে অগ্রিম দিয়েছেন, তাঁদের ওই কাগজপত্রসহ ২৫ মের মধ্যে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ বরাবর আবেদন করতে বলা হয়েছে। ২৫ মের মধ্যে আবেদন না করলে বুকিং বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ৩১ মের পর কেন্দ্র ভাড়া নিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর সংশ্লিষ্টদের আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।