ভাপা, চিতই, পাটিসাপ্টা, মালপোয়া, পুলি, নকশিপিঠাসহ বাহারি রকমের পিঠা নিয়ে ‘শীতকালীন পিঠা উৎসব’ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন ভবনের নিচতলায় গতকাল বুধবার দিনব্যাপী এই উৎসবে ছাত্র-শিক্ষকেরা যোগ দিয়ে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেন। দুপুরে প্রক্টর কামালউদ্দীন আহমেদ ও বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম উৎসবে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সাবেক সভাপতি শোভন সাহা, বর্তমান সভাপতি শিরিন আক্তার ও সাধারণ সম্পাদক রফিকুল হাসানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।