জাতীয় প্রেসক্লাবের উল্টোদিকে বিএমএ ভবনের সামনে গতকাল বুধবার রাতে বামপন্থী একজন রাজনৈতিক কর্মীকে মারধর করেছেন আওয়ামী লীগপন্থী কয়েকজন চিকিৎসক।প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিএমএ-এর নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাতে বিএমএ ভবনের সামনে বিভিন্ন কার্যক্রম চলছিল। সেখানে আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক হেমন্ত কুমার দাসকে মারধর করেন।