কর্মিসভায় মেনন

বিএনপির ষড়যন্ত্র রুখতে হবে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির আন্দোলনের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার ভণ্ডুল করে জামায়াতে ইসলামীর পুনঃপ্রতিষ্ঠা। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অর্জনকে রক্ষা করতে বিএনপির এ ষড়যন্ত্র রুখতে হবে।দেশব্যাপী দলের সাংগঠনিক মাসের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীতে নগর ওয়ার্কার্স পার্টির কর্মিসভায় মেনন এ কথা বলেন। তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মিসভায় মেনন আরও বলেন, সরকারের কতিপয় মন্ত্রীর অদক্ষতার কারণে সরকারের সব সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।