বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাচারকালে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ গত মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সজল দাশগুপ্ত (৪০) ও কামাল হোসেন (৩৬) নামের দুজনকে বিমানবন্দরের ২ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। তাঁদের লাগেজ তল্লাশি করে ১২টি স্কচটেপ মোড়ানো প্যাকেটে সৌদি রিয়াল, আমিরাতের দিরহাম ও ইউরো পাওয়া যায়। বাংলাদেশি টাকার হিসাবে এর মোট মূল্যমান চার কোটি ৭০ লাখ টাকা।