বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে রোববার পর্যন্ত ঢাকার আমেরিকান দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। বাসস।গতকাল বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আমেরিকান দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। তবে বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।একই উপলক্ষে ব্রিটিশ হাইকমিশনের ঢাকা ও সিলেট অফিস আজ বৃহস্পতিবার ও রোববার জনসাধারণের জন্য বন্ধ থাকবে।বড়দিন ও ইংরেজি নববর্ষকালীন ছুটির অংশ হিসেবে ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশনের ভিসা ও কনস্যুলার বিভাগসহ সব কার্যালয় আগামী ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি বন্ধ থাকবে।