ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙার নির্দেশ

ধানমন্ডি আবাসিক এলাকায় নির্মাণাধীন কয়েকটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজউকের নজরদারি দল। গতকাল দলটি এই এলাকার ১ নম্বর সড়কে যায়। তারা ১৩ নম্বর প্লটে মিউচুয়াল প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন ভবনে ত্রুটি পেয়ে তাৎক্ষণিকভাবে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। এ ছাড়া একই সড়কের ৯ নম্বর বাড়িতে বাহ্যিকভাবে ভবনের উচ্চতা ও সেটব্যাকে ব্যাপক বিচ্যুতি ধরা পড়ে। রাজউক এই দুটি ভবনের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়। বিজ্ঞপ্তি।