ঢাকা মহানগর আওয়ামী লীগ আগামী রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে গতকাল মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এর প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের ডাক দেয়।