মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।তথ্যমন্ত্রী গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ’ আয়োজিত ‘স্বাধীনতার ৪২ বছর: আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।’সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ বক্তব্য দেন। তথ্য বিবরণী।