রাজধানীর আগারগাঁওয়ে গতকাল রোববার মোটরসাইকেলের ধাক্কায় হামিদুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাকিব ইসলাম বলেন, গতকাল বেলা দুইটার দিকে হামিদুর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী নাজির হোসেন ও মো. বাশার রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হামিদুরকে মৃত ঘোষণা করেন।