রাজধানীতে উড়ালসড়কের পিলারে ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মহাখালীর উড়ালসড়কের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক গাড়িতে থাকা দুজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ওই গাড়ির অপর এক যাত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ভোর পাঁচটায় ঘটনাটি ঘটে। কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন উমার আয়মান (২০) ও ফাহিম আহমাদ রায়হান (২০)। উমার আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ দুটি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।