সিলেটে নির্মম হত্যার শিকার শিশু সামিউল আলম ওরফে রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার (১৪.০৭. ১৫) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।

শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন।
রাজন হত্যার প্রতিবাদে শিশু-কিশোরদের সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে মিছিল।
রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে শিশু-কিশোর মেলা-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
শিশু রাজন, পিককসহ সব শিশুর হত্যাকারীদের শাস্তির দাবিতে শিশুদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানববন্ধন।