রক্ষণাবেক্ষণের অভাবে পুরান ঢাকার ঐতিহ্য ফরাশগঞ্জের রূপলাল হাউস এখন রূপহীন, জীর্ণ। ঐতিহাসিক এই সুরম্য ভবনটির অস্তিত্ব হুমকির মুখে। বুড়িগঙ্গার তিরে বিস্তৃত ভবনের অধিকাংশই অন্যের বেদখলে। ভেতরে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও মসলার আড়ত। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ ২০১৬) দুপুরে তুলেছেন আবদুস সালাম

ভবনের প্রধান প্রবেশপথটি আগলে গড়ে উঠেছে দোকানপাট। ছবি: আবদুস সালাম
কক্ষগুলো মালামাল রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। ছবি: আবদুস সালাম
পুরো ভবনটিই যেন নানা পণ্যের একটি বাজার। ছবি: আবদুস সালাম
ভবনের বুড়িগঙ্গামুখো রাস্তাটিও বন্ধ। ছবি: আবদুস সালাম
ভবনের অধিকাংশ জায়গা চলে গেছে বেদখলে। ছবি: আবদুস সালাম