রাজধানীর নারিন্দায় গত সোমবার দিবাগত গভীর রাতে র্যা বের সঙ্গে ডাকাতদের ‘গুলিবিনিময়কালে’ মো. রুবেল (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন হলেন মো. আলম (৫০), মস্ত মুন্সি (৫৩), ওয়াজেদ হাওলাদার (৫০), কাওসার (২৪) ও মো. অনিক (২২)। র্যা ব বলেছে, গ্রেপ্তার করা এই ছয়জন ডাকাত দলের সদস্য।
র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যা ব-২-এর কাছে খবর আসে নারিন্দার শাহ সাহেব লেনের একটি বাড়ির পেছনে একদল দুষ্কৃতকারী ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। তখন র্যা ব-২-এর একটি দল সেখানে যায়। র্যা বের উপস্থিতি টের পেয়ে তারা র্যা বকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘনবসতির এলাকা হওয়ায় র্যা ব সতর্কতার সঙ্গে পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে অন্তত সাত মিনিট গুলিবিনিময় হয়। এ সময় ডাকাতসর্দার রুবেল গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ হাতে গুলি লাগে। আহত অবস্থায় রুবেল ও তাঁর পাঁচ সহযোগী আলম, মস্ত মুন্সি, ওয়াজেদ, কাওসার ও অনিককে গ্রেপ্তার করা হয়। পরে আহত ডাকাতসর্দার রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র্যা ব সদস্যরা দুটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, দুটি ম্যাগাজিন ও ২২টি গুলির খোসা উদ্ধার করেন। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ছোরা, তিনটি চাপাতি, দুটি শাবল, স্লাইরেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।